
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস পুলিশ দল এস,আই হাফিজুর রহমান এর নেতৃত্বে গত ০৯/১২/২০২৩ খ্রিঃ রাত ২১.৩০ ঘটনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানাধীন ১১ নং গোহালাকান্দা ইউনিয়নের জালসুকা সাকিনস্থ ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের জালসুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে হতে আসামী আনারুল ইসলাম (১৯) এর হেফাজত হইতে ৭ কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করেন। শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কর্মকর্তার কাছে ফোন করে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন দৈনিক একুশে নিউজকে। আসামীর তথ্য মতে জানা যায় সে দীর্ঘদিন যাবত মাদক পেশায় জড়িত। সে পূর্বধলা উপজেলার কান্দুলিয়া গ্রামের বাসিন্দা আসামীকে ধরার পর পুলিশ মাদকদ্রব্য আইনে মামলা করে। পরবর্তীতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)