
মোঃ মুছা শরীফ,কলাপারা (পটুয়াখালী) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৪ এর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মোঃ মহিবুর রহমান মহিব এর সমার্থক ও স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুবুর রহমান মাহবুব এর সমার্থকদের মাঝে সংঘর্ষে চারজন আহত হয়।
২২ডিসেম্বর রোজ শুক্রবার বিকেলে উপজেলার ডব্লুগঞ্জ ইউনিয়নে বরকতিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন ঈগল প্রতীকের কর্মী ডব্লুগঞ্জ ইউনিয়নের ৮,নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ হাসান (৩০) সাধারণ সম্পাদক মোঃ মামুন ফরাজী (৩০) সদস্য আবুল খান (৩৫) ও, নৌকার কর্মী মহিপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শোয়াইব খান (৩৩) পরে আহতদের উদ্ধার করে কলাপাড়া হসপিটালে ভর্তি করা হয়, আহত মামুন ফরাজী ও শোয়াইব খান এর অবস্থা আশঙ্কা জনক হলে তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে আহত মোঃ মামুন ফরাজী বলেন বিকেলে ডব্লুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া বাজারে ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে প্রচারনা চলছিল, তখন শোয়াইব খানে’র নেতৃত্বে একদল নৌকার সমর্থকরা এসে প্রচারের বক্স ভাঙচুর করে এতে বাধা দেওয়ায় আমাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এই ঘটনায় তাৎক্ষণিক খোঁজখবর নিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ।





