
বরগুনা-১ (আমতলী- তালতলী-বরগুনা সদর) আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে রাতদিন অব্যাহতভাবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। তারই ধারাবাহিকতায় আজকে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়ন এর আঠারোগাছিয়া গ্রামের শুক্রবার এর বাজারে অনুষ্ঠিত হয়েছে, নৌকা মার্কার পথসভা। উক্ত সভায় সভাপতি করেন ৩নং আঠারোগাছিয়া ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড এর আওয়ামীলীগ এর সভাপতি মন্নান হোসেন খান (মন্টু)।
এসময় উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন আমতলী পৌরসভা আওয়ামী লীগ এর সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান। তিনি আরও বলেন নৌকার ক্ষমতাওনের মাধ্যমে সাধারণ মানুষের জীবনের সার্বিক উন্নয়ন ও অবোকাঠামো উন্নয়ন হয়েছে। তাই আমরা সর্বাত্মকভাবে এটা মনে করি যে, এই নির্বাচনে সাধারণ মানুষ আমাদেরকে নির্বাচিত করবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৩নং আঠারোগাছিয়া ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মোঃ সোহেল ছালাম মোল্লা। তিনি আরো বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগ সরকার ছাড়া বিকল্প নেই। যারা এখন নৌকায় ভোট দিবেন না, তারা আওয়ামী লীগ এর কোউ না তারা আওয়ামী লীগ না।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম রিপন জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আঠারোগাছিয়া আওয়ামী লীগ ও চেয়ারম্যান তিন নং আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ। আরো উপস্থিত ছিলেন ৩নং আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মোঃ হারুন আর রশিদ হাওলাদার।
আরো বক্তব্য রাখেন আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ-সভাপতি আঠারোগাছিয়া ইউনিয়ন এর কৃতি সন্তান এ্যাড. বদরুল হাসান বাকের খান, তিনি উপস্থিত জনসাধারণকে নৌকায় ভোট দেওয়ার আহবান ও নিজ কেন্দ্রে নৌকায় সর্বোচ্চ ভোট দেয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)