
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারের খাসপার মাস্টারপাড়া এলাকায় নাজমা আক্তার সুফিয়ার বাসায় স্কুলড্রেস পরে অভিনব কায়দায় ডাকাতিসহ ছুরিঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১০ ঘটিকার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসী সহ ভুক্তভোগি জানিয়েছেন।
ভুক্তভোগী নাজমা আক্তার সুফিয়া বলেন, সকালের দিকে স্কুলড্রেস পরা অবস্থায় এক যুবক আমার বাসার গেটে নক করে সিয়াম, সিয়াম বলে ডাকে,প্রশ্ন করলাম কে, উত্তরে বলল আমার ছেলে সিয়ামের বন্ধু হয়, গেট খুলে দেওয়ার পর বাসার ভিতরে ঢুকে আমার গলায় ছুরি ধরে বলছিল টাকা-পয়সা গহনাগাঁটি সহ যা আছে সব দিয়ে দিতে এবং আলমারির চাবি দিতে। নাজমা আক্তার দিতে অস্বীকার করায় এলোপাতাড়ি তাহার হাতে ছুড়ি দিয়ে অনেক আঘাত করে, যাওয়ার সময় ভুক্তভোগির ব্যাগসহ দশ থেকে পনের হাজার টাকা নিয়ে যায়। পরে তাহার চিৎকার শুনে আশপাশের লোকজন নাজমা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার ডান হাতে ১৩টি সেলাই ও বাম হাতে ৭টি সেলাই সহ দুহাতে মোট ২০টি সেলাই করে।
বালিজুড়ী হাইস্কুলের সহকারী শিক্ষিকা হাসিনা বেগম বলেন, নাজমা আক্তার আমাদের স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ স্যারের আত্মীয়। হাসিনা আরও বলেন দিন দুপুরে এভাবে একটি বাসায় ডাকাতি হলো- এতে করে এলাকাবাসী আতঙ্কিত অবস্থায় আছে। পূর্বে অত্র এলাকায় চুরি হলেও ছুরিঘাতের ঘটনা ঘটে নাই এটিই প্রথম।
বাসার মালিক মো. নাজমুল জানান আমাদের মাস্টারপাড়ায় এই এলাকায় প্রায়ই এ ধরনের চুরি ডাকাতির ঘটনা দিনদুপুরে ঘটে থাকে। স্থানীয় প্রশাসনের উচিত এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য জোড়ালো পদক্ষেপ নেওয়া। যাতের এ ধরনের ঘটনার সম্মুখীন আমরা না হই।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ রাশেদুল ইসলামের কাছে উক্ত ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জাতীয় দৈনিক" একুশে নিউজকে "জানান, ঘটনাটি শুনার পর পরই আমি সাথে সাথে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের আইসি আশরাফুল ইসলামকে বলি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে। আইসি মোঃ আশরাফুল ইসলাম জানান তিনি ঘটনা জানার পর পরই গোহালাকান্দা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসকে নিয়ে ভুক্তভোগির বাসায় যান, এবং সুষ্ঠু তদন্ত এবং আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেন। চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন,যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে কাউকেই ছাড় দেওয়া হবে না, উক্ত ঘটনার সুষ্ঠ বিচারের জন্য প্রশাসনের সর্বোচ্চ পর্যন্ত আমি যোগাযোগ করতেছি। তিনি আরও বলেন, চুরি, ছিনতাই, ডাকাতি রোধে অচিরেই শ্যামগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ এলাকায় সি সি ক্যামেরার ব্যবস্তা করা হবে ইনশাআল্লাহ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)