
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলের নবাগত প্রধান শিক্ষক পদে মো: মনিরুজ্জামান যোগদান করেছেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১২ টার দিকে সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আছাদুল হক নবাগত প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামানের নিয়োগপত্র তার হাতে তুলে দিয়ে প্রধান শিক্ষক পদে দায়িত্ব প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তরুণ কান্তি, নবাগত সহকারি প্রধান শিক্ষক সঞ্জয় কুমার সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীগণ।
নবাগত প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান এর আগে আলিপুর আজিজিয়া মাদ্রাসায় ২০০০ থেকে ২০১৯ সাল পযর্ন্ত সহকারি শিক্ষক ও শাখরা কোমরপুর আঃ গনি মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৯ থেকে ২০২৩ সাল পযর্ন্ত সহকারি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্থানীয় সর্বস্তরের জনসাধারণ ও শিক্ষার্থীর অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)