
ভোলার লালমোহনে আইসিটি মন্ত্রণালয়ের অধীনে গরীব অসহায় ছেলে ও মেয়েদের আত্মকর্মসংস্থান উন্নয়নের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে লালমোহন উত্তর বাজার স্মার্ট কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং ট্রেনিং সেন্টারে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
লালমোহন পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ মো. জাহেদুল ইসলাম নবীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি। এসময় বিভিন্ন প্রশিক্ষণার্থীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)