
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে অবৈধ ড্রেজার দিয়ে অবৈধভাবে অন্যের জমি-খাসজমি এবং কখনও নদী থেকে, বালু উত্তোলন করে দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছে, মিনা বাজারের লাভলু ও তার সহযোগীরা। বালু উত্তোলনে গভীর গর্ত হওয়ায়, পাড় ভেঙ্গে পাশের জায়গা জমি ভেঙ্গে যাচ্ছে প্রতিনিয়ত।
এরই ধারাবাহিকতায় বামনডাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোহাম্মদ আলীর ছেলে, আলতাফ হোসেনের বসত ভিটায় বালু উত্তোলন করায়, পাশের জমিগুলো ভেঙ্গে যাচ্ছে অনায়াসে। নাগেশ্বরী ভূমি অফিস থেকে লোক পাঠালেও, ড্রেজার মেশিন বন্ধ না করে, উল্টো লাভলুকে ফোন দেয় তার সহযোগী এমদাদুল। অবৈধ ড্রেজার ব্যবসায়ী লাভলু মুঠোফোনে ভূমি অফিসের লোককে ম্যানেজ করার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ব্যাপারে সহকারি ভূমি কমিশনার আশিক আহমেদের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, অবৈধ ড্রেজার ব্যবসায়ী লাভলুর বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রকাশ থাকে যে, রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া বাজারের পূর্ব পাশে মিনা বাজার সংলগ্ন নদীর পাড়েও, বালু উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয়রা বলেন. লাভলু মিয়া দীর্ঘদিন থেকে নদীর খাষ জমির বালু সহ বিভিন্ন জমি থেকে জোর পুর্বক বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। শুধু তাই নয়, সরকারী ভাবে নদী খনননের বালু বিক্রি করা ছিল তাদের প্রধান ব্যবসা।
এই অবৈধ ড্রেজার ব্যবসায়ী লাভলু ও তার সহযোগীরা, কিভাবে অবৈধভাবে দীর্ঘদিন থেকে, বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। অতি দ্রুত এদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)