
লালমোহন ওয়েস্টার্ন পাড়ায় গ্রামীণ ব্যাংক থেকে ৩৫ হাজার টাকা ঋণ নিয়ে বিকাল ৩টার সময় ডাকবাংলা ব্রিজের গোড়ায় নতুন কাঠের পুলের কাছে এলে পেছন থেকে হেলমেট পড়া মোটরসাইকেল যোগে এক ছিনতাইকারী এসে গৃহকর্মী রাশেদাকে বলে তার স্বাক্ষর রয়ে গেছে ম্যানেজার আপনাকে ডেকেছে এই কথা বলে রাশেদার হাত থেকে টাকাগুলো নিয়ে অফিসের দিকে আসেন বলে টাকাগুলো ছিনিয়ে নিয়ে চলে যায়৷
জানা গেছে গৃহকর্মী রাশিদা পৌরসভার ৪নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে অন্যের জমিতে বসবাস করে আসছে তার স্বামী নুরুল ইসলামের দুই চোখই অন্ধ এ ব্যাপারে ভুক্তভোগী রাশেদা বেগম জানান বিষয়টি নিয়ে আমি লালমোহন থানায় অবগত করেছি আমি গরিব মানুষ আমার টাকাগুলো উদ্ধার করে দিলে আমি আল্লাহর কাছে দোয়া করব রাশিদা বেগম টাকা গুলো হারিয়ে দিশেহারা হয়ে কান্নার কন্ঠে বলেন আমি বিভিন্ন দেনা পেনায় জরর্জরিত রয়েছি আমি মানুষের বাসায় কাজ করে খাচ্ছি সংসারের অভাব অনটনায় গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়েছিলাম এখন কি করবো বুঝে উঠতে পারছি না বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি ভালো করে তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছে সাধারণ জনগণ৷
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)