
শনিবার ২৭/০১/২০২৪ খ্রিঃ পুলিশ সুপার লালমনিরহাট এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানার এসআই (নিঃ) মোঃ আনিছুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৮নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালাল পাড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোল ঘরের সামনে পাকা রাস্তার উপর একটি বাসে তল্লাশী করিয়া আসামী ৩ কেজি ২০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ হাতে নাতে আসামী ১। মোঃ আবুল কালাম (২৪), পিতা - মোঃ মোজাম্মেল হক, মাতা-মোছাঃ সাকাতন বেগম, সাং-চর গোরক মন্ডল, ২নং ওয়ার্ড , থানা- ফুলবাড়ী, জেলা - কুড়িগ্রাম’কে গ্রেফতার করেন।
বর্ণিত মাদক ব্যবসায়ী করলা (সবজি) ভর্তি একটি চটের বস্তার ভিতরে উক্ত মাদকদ্রব্য গাঁজা গুলো কৌশলে বহন করিয়া নিয়া যাইতেছিল।
মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট থানার মামলা নং- ৫৪, তাং- ২৬/০১/২০২৪ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯ (ক) রুজু করতঃ বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)