প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ণ
বগুড়া ধুনট থানার দুই পুলিশ কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান

বগুড়া প্রতিনিধি:
আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় ধুনট থানার দুই পুলিশ কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার বগুড়া লাইনের অডিটোরিয়াম হলে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এবং তদন্ত জাহিদুল হকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম-সেবা)।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী দায়দার চৌধুরী (প্রশাসন) ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ (অপরাধ) সহ জেলা পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)
আমাদের মেইল: dailyekusheynewsbd@gmail.com ©দৈনিক একুশে নিউজ (নিউজপেপার ও মিডিয়া কোম্পানি)