
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার স্কুলশিক্ষক আরিফুর রহমান লিমনের পরিবারের সবাইকে অচেতন করে তিন লাখ টাকাসহ নয় ভরি স্বর্ণালংকার চুরি করেছে দুর্বৃত্তরা। এঘটনায় পরিবারের আরোও সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন স্কুলশিক্ষক আরিফুর রহমান লিমন।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার চলবলা ইউনিয়নের বারাজান গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
আরিফুর রহমান লিমন ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এবং বারাজান এসসি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা কৌশলে তাদের বাড়ির খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)