
বাউফল উপজেলাধীন মধ্যপশ্চিম কণকদিয়া মামুনুল উলূম ইসলামিয়া মাদ্রাসা ও উম্মে কুলসুম ইসলামিয়া বালিকা মাদ্রাসায় বইছে ইসলামী সুবাতাস। ইসলামী শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নে উক্ত মাদ্রাসা বাউফলে উন্নত সমাজ বিনির্মাণে রাখছে অনন্য ভূমিকা।
বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলামী চিন্তাবিদ মোঃ মামুন হাওলাদার এর ঐকান্তিক প্রচেষ্টায় মাদ্রাসাটি দীর্ঘ ছয় বছর ধরে সফলতার সহিত ইসলামী শিক্ষা ব্যবস্থার আলোকে পাঠ দান করে আসছে।
২৬শে ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় হাফেজদের পাগড়ী প্রদান উপলক্ষে দেশ বরন্য আলেম-ওলামাদেরকে নিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। প্রতিবছরের মত এবারও ওয়াজ মাহফিলে হাজার হাজার মুসলিম নর-নারী উপস্থিত হয়েছেন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী, ভারপ্রাপ্ত কর্মকর্তা বাউফল থানা শোনিত কুমার গায়েন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী আঃ রব, প্রেসক্লাব বাউফলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, বিশিষ্ট ঠিকাদার ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম লিটন, সমাজসেবক আল মুরাদ সবুজ ও এশিয়ান টিভির বাউফল প্রতিনিধি মোহাম্মদ আল-আমিনসহ প্রমুখ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)