
নরসিংদী জেলা প্রশাসক, ড. বদিউল আলম অদ্য ১৪ই মার্চ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জানান যে,জেলা প্রশাসন, নরসিংদীর উদ্যোগে পবিত্র রমজান মাসে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রতি সপ্তাহের শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার নরসিংদীর সদর এর শিক্ষা চত্বর সংলগ্ন বঙ্গবন্ধু পৌর পার্কে সকাল ৯.০০টা থেকে এ বাজার বসবে। জেলা প্রশাসন, নরসিংদীর উদ্যোগে এ বাজারে প্রচলিত বাজার দরের থেকে কম মূল্যে গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ডিমসহ টাটকা শাকসবজি ও এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হবে।
উল্লেখ্য, এ বাজারে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন, নরসিংদীর উদ্যোগে স্থাপিত সাশ্রয়ী মূল্যের রোজার বাজার থেকে পবিত্র রমজান মাসের জন্য প্রয়োজনীয় সকল খাদ্যদ্রব্য ক্রয়ের জন্য নরসিংদীবাসীদের আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।
তিনি আরও জজানা,নরসিংদী মূলত একটি শিল্প অধ্যুষিত অঞ্চল। এ অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানাসমূহে কাজ করার জন্য বিভিন্ন অঞ্চল হতে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষজনের সমাগম ঘটেছে। প্রান্তিক এ জনগোষ্ঠী ছাড়াও নরসিংদীর নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের মানুষের পবিত্র রমজান মাসে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে এ বাজারটি অসামান্য ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)