
পটুয়াখালীর বাউফলে ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র বীর মুক্তিযোদ্ধার নাতি মোঃ নাফিজ মোস্তফা আনসারী (১৬) ও মোঃ মারুফ হোসেন বাপ্পি (১৬) এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে (২২ মার্চ) ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ে শোক ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
গত ২২মার্চ ২০২৩ইং তারিখে স্কুল ছুটির পরে বিকাল ৪ঃ১৫ মিনিটের সময় সুপরিকল্পিত ভাবে নাফিজ ও মারুফকে হত্যা করা হয় বলে জানিয়েছে স্বজনরা।
নিহত নাফিজের মা নার্গিস বেগম বাদী হয়ে ২৪মার্চ ২০২৩ইং তারিখে মোঃ রায়হান কাজী (১৮), মোঃ নাইম হোসেন (১৮), মোঃ হাসিবুল রহমান (১৬) সহ ৬জনের বিরুদ্ধে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং-জি আর ৪৯/২৩ ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩০৭/৩০২/৩৪ পেনাল কোর্ট।
নাফিজ ও মারুফের স্বজনদের শুধু একটাই দাবি এই হত্যার সুষ্ঠু বিচারসহ খুনিদের ফাঁসির রায় কার্যকর করা হউক।
উক্ত শোকসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ গোলাম কিবরিয়া সভাপতি ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সূর্যমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু। এছাড়াও বক্তব্য রাখেন সাইদুর রহমান, নিহতের মা নার্গিস বেগম প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)