
পটুয়াখালীর বাউফলে ৪২০ জন প্রান্তিক মহিলা চাষীদের মাঝে পুষ্টিবাগান তৈরির লক্ষে বীজ সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
২৭ মার্চ বুধবার দুপুর বারটায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার অনিরুদ্ধ দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরন বিতরন করেন।
উপকরন সামগ্রীর মধ্যে রয়েছে বেগুন, ডাটা, ঢেঁরস, করলা, ঝিঙা, লাউ, চিচিঙ্গা, লাফা, শসা, লালশাক, পুইশাক, কলমিশাক বীজ, ৫ প্রকারের সার, ঝাঁঝরি, নেট ও বাগানের সাইনবোর্ড ইত্যাদি। "কৃষিই সমৃদ্ধি" এ প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রেদোয়ান তালুকদার ও প্রান্তিক মহিলা কৃষকগণ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)