
বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সাগর তালুকদারের আজ ৩৫ তম জন্মদিন। ১৩ই এপ্রিল ১৯৮৯ইং ও ৩০ চৈত্র ১৩৯৫ বঙ্গাব্দ, গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের সিধলা গ্রামে জন্মগ্রহণ করেন এই গুণী শিল্পী। পিতা মৃত ডাঃ আঃ জলিল এবং মাতা মোছাঃ রাবিয়া আক্তারের একমাত্র সন্তান সাগর।
ছোটবেলা থেকেই গানের প্রতি তার আগ্রহ। এই আগ্রহ থেকেই দূর দূরান্তের অনেক সংগীত গুরুর কাছ থেকে তিনি তালিম নেন। তার মধ্যে উল্লেখযোগ্য “ইমন তালুকদার, সুনিল কর্মকার, বারি সিদ্দিকী, সফি মন্ডল, ইব্রার টিপু, এসআই টুটুল” সহ আরো অনেক গুণী শিল্পী।
গ্রাম থেকে শহরে বিভিন্ন প্রোগ্রামে গান গাইতে গাইতে এক সময় তিনি মিউজিক ভিডিও বের করার সিদ্ধান্ত নেন। জি সিরিজের ব্যানারে “বাজি” শিরোনামে তার প্রথম মিউজিক ভিডিও জনপ্রিয়তা পেলে তাকে পিছনে ফিরে থাকাতে হয়নি। দেশের জনপ্রিয় বিভিন্ন টিভি তার সংগীত পরিবেশনা করে, তার মধ্যে অন্যতম “আর টিভি, গান বাংলা, চ্যানেলআই, মাছরাঙা, বিটিভি” সহ বেশ কিছু টিভি চ্যানেল। এবং শাপলা মিডিয়ার প্রযোজনায় ” জ্বলছি আমি” সিনেমার টাইটেল গান দিয়ে প্লেবেক করানো হয় সাগর তালুকদারকে দিয়ে। গানটির সংগীত পরিচালনা করেন শামিম মাহমুদ। সিনেমাটির পরিচালনা করেছেন রাজু চৌধুরী। সম্প্রতি জনপ্রিয় ড্রামা সিরিজ ঈগল টিমের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক "ভিলেজ প্রজেক্ট" এ "তুমি হীনা প্রাণ বাঁচে না" শিরোনামে সাগর তালুকদারের গান রিলিজ হয়। "ঈগল মিউজিক ভিডিও স্টেশন" এর ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হয়। গানটির সংগীত পরিচালনা করেন অংকুর মাহমুদ।
এছাড়া সাগর তালুকদার প্রায় শতাধিক গানে কন্ঠ দিয়েছেন। জনপ্রিয় অনেকগুলো ইউটিউব চ্যানেলে তার মিউজিক ভিডিও রিলিজ হয়। সম্প্রতি তার গাওয়া ময়মনসিংহ গীতিকা থেকে “নয়াবাড়ি” শিরোনামে গানটি ব্যাপক সাফল্য লাভ করে। ইউটিউবে গাণটি ২ মিলিয়ন+ ভিউ এবং টিকটকে দেশ বিদেশে জনপ্রিয়তা লাভ করেছে।
তাছাড়া সাগর তালুকদারের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম “নয়াবাড়ি, তুমি হীনা প্রাণ বাঁচে না, কি দিয়ে বাধঁলি মনটারে, তুমি বিনে আমার জীবন আন্ধার, একটা চাকরি চাই, রঙিলা ঘূড়ি, কি মায়া, একা, থাকার জ্বালা, সাই কোম্পানির গাড়ি, টাকা দিয়ে সুখ কিনিতে, চইলা গেলা বন্ধু তুমি, তার সাথে জীবন যাপন, কোনটা সাদা কোনটা কালা, তোমার বিষের ছুড়ি, তুমি চাইলেই দিতে পারি, কোন গেরামের মাইয়া ১. প্রেমের কাঙ্গাল, মোমের পুতুল, সর্বনাশ, সরল মনে দুঃখ্য দিয়া, কোন গেরামের মাইয়া ২. সাই কোম্পানির গাড়ি ৩. বাজী, শ্যাম পিরিতের কেমন জ্বালা, কইছিলা আমার হইবা, ঈদ মোবারক, ও সুন্দরী বিয়ানসাব, কি দোষ পাইয়া প্রাণবন্ধু, রঙ্গিলা তোর মন, তুমি যদি থাকতে পারো, বুড়া বয়সে রিক্সা বাইয়া খাই, কি দোষ পাইয়া প্রাণ বন্ধু” সহ ইত্যাদি আরো জনপ্রিয় গান।
এছাড়াও সাগর তালুকদারের সকল প্রকার গান Digital Platform এ সব জায়গা available রয়েছে। Sagor Talukder Official ফেসবুক পেইজে নিয়মিত সাগর তালুকদার এর গান আপলোড দেওয়া হয়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)