
রাজধানী মগবাজার মোড়ে আজমেরী গ্লোরীর দুই বাসের পাল্লাপাল্লিতে মাঝখানে পড়ে মো. রাকিব (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জনুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
রাকিবকে হাসপাতালে নিয়ে আসা পথচারী হারুন জানান, মগবাজার মোড় আজমেরী পরিবহনের একটি বাস ও অন্য একটি বাসের মাঝখানে পড়ে গুরুতর আহত হয় কিশোর রাকিব। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)