
মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের জালালপুর আইডিয়াল হাই স্কুলের পাশে বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান।
মৃতরা হলেন- ওই ইউনিয়নের চাষাড় গ্রামের লোকমান ফরাজী ছেলে জালালপুর আইডিয়াল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র নাইম ফরাজী (১৪) ও তার চাচাতো ভাই জহির ফরাজীর ছেলে একই স্কুলের দশম শ্রেণীর ছাত্র জনি ফরাজী (১৫)।স্থানীয়দের বরাতে ওসি বলেন, “বৃহস্পতিবার রাতে জালালপুর আইডিয়াল হাই স্কুলের মাঠে নাঈম ও জনি ব্যাডমিন্টন খেলছিলেন। এক পর্যায়ে রাত সাড়ে ৯টার তারা মোটরসাইকেলে করে এক বন্ধুকে আড়িয়াল খা নদের ব্রিজ পার হয়ে হবিগঞ্জ এলাকায় বাড়ি পৌঁছে দিতে যায়।
“সেখান থেকে স্কুলের দিকে ফেরার পথে ব্রিজের মুখে ভাঙা রাস্তার পাশে একটি পিলারের সঙ্গে মোটরসাইকেলটিসহ ধাক্কা খায় দুই ভাই। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।”পরে গুরুতর অবস্থায় জনিকে ফরিদপুরের শেখ মুজিব মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই জনি মারা যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)