
৩ মে "বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস" উপলক্ষে সকল গণমাধ্যম কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের মাননীয় সংসদ এডভোকেট নিলুফার আনজুম পপি এমপি।
১৯৯১ সালের ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। এর পর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা দিবসটি পালন করে আসছেন। গৌরীপুরের নব নির্বাচিত এমপি মহোদয় নির্বাচিত হওয়ার পর থেকেই, গৌরীপুরের সকল সাংবাদিকদের খুজ খবর রাখছেন। সত্য প্রকাশে সব ধরনের স্বাধীনতা দিয়েছেন। সবসময় গণমাধ্যম কর্মীদের সম্মানিত করেছেন।
"বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস" উপলক্ষে দৈনিক একুশে নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এডভোকেট নিলুফার আনজুম পপি বলেন, "আমার প্রিয় গণমাধ্যম কর্মীদের জানাই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের শুভেচ্ছা। একটি আদর্শ গৌরীপুর গড়তে হলে আদর্শ গণমাধ্যমের বিকল্প নেই। ভালো কাজগুলোকে সবার মাঝে প্রচার করে, অনুপ্রাণিত করা এবং অনৈতিক কাজগুলোকে প্রকাশ্যে এনে, সমাজে ভালো মানুষ সেজে থাকা অসৎ ব্যক্তিদের মুখোশ উন্মোচন করার জন্য গণমাধ্যম কর্মীদের সোচ্চার হতে হবে। আমার লক্ষ্য গৌরীপুরকে স্মাট উপজেলা হিসেবে তৈরি করা। আর এই কাজে আমার গণমাধ্যম কর্মীদের পাশে চাই।"
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)