
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ইং নেত্রকোনা পূর্বধলা উপজেলায় বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি।
উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নিয়ে লড়াই করছে মোট ৩ জন ১, এটিএম ফয়জুল করিম জুয়েল মোটরসাইকেল মার্কা, ২, শিল্পপতি আসাদুজ্জামান (নয়ন) দোয়াত কলম মার্কা, ৩, টিপু আনারস মার্কা এর মধ্যে বেশি জনপ্রিয়তা অর্জনে মোটরসাইকেল মার্কা এগিয়ে।
১৭ মে রাতে নির্বাচন কে কেন্দ্র করে মোটরসাইকেল মার্কা প্রার্থীর বাসার সামনে করা হয় ককটেল বিস্ফোরণ সহ অস্ত্র মহড়া,দোকান- অফিস ভাংচুর। উক্ত ঘটনায় আহত হয় ২ জন ও আটক করা হয় ৩ জনকে। পরে উপজেলা নির্বাহী অফিসারের অভিযানে উদ্ধার করা হয় ৯টি রামদা, ১টি নরমাল কুড়াল, ১০টি ক্রিকেট স্ট্যাম্প, ১টি হাইয়েস মাইক্রোবাস, (ঢাকা মেট্রো চ ১৬-১৫৮৮) একটি পালসার মোটর সাইকেল (ময়মনসিংহ ল ১১-২০৫১) একটি ডিসকোভার মটর সাইকেল (নেত্রকোণা হ ১২-৯৭৮৮)।
উক্ত ঘটনায় পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম জানান, ঘটনা তদন্ত চলছে তদন্ত শেষে এ ঘটনা সাথে সম্পৃক্তদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)