বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
Home অন্যান্য ভোলার লালমোহনে সাংবাদিক শাহিন আলম মাকসুদের মায়ের মৃত্যুতে এমপি শাওনের শোক প্রকাশ

ভোলার লালমোহনে সাংবাদিক শাহিন আলম মাকসুদের মায়ের মৃত্যুতে এমপি শাওনের শোক প্রকাশ

0
100

জসিম মাতাব্বর,লালমোহন উপজেলা প্রতিনিধি:

ভোলার লালমোহন প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহিন আলম মাকসুদের মমতাময়ী মা সাফিয়া খাতুন (৮৩)শনিবার ভোর ৫টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। সাফিয়া খাতুন গত প্রায় ২৫ দিন পূর্বে লালমোহনে বাসায় ব্রেইন স্ট্রোক করেন এবং লালমোহন থেকে সাথে সাথে তাকে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দিন বাধ্যক্যজনিত এবং ব্রেইন স্ট্রোক রোগে ভোগে মৃত্যুবরণ করেন তিনি।এদিকে সাংবাদিক শাহিন আলম মাকসুদ এর মায়ের মৃত্যুতে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। এক শোক বার্তায় এমপি শাওন শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং এই মহিয়সী নারীকে মহান আল্লাহ জান্নাত করুন।
মরহুমার জানাযা শনিবার বিকালে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ভাগন হাওলাদার বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। উক্ত জানাযায় মরহুমের আত্নীয়স্বজন, লালমোহনের বিভিন্ন নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


ভোলার লালমোহনে সাংবাদিক শাহিন আলম মাকসুদের মায়ের মৃত্যুতে এমপি শাওনের শোক প্রকাশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

২৩ জানুয়ারি ২০২২

ভোলার লালমোহনে সাংবাদিক শাহিন আলম মাকসুদের মায়ের মৃত্যুতে এমপি শাওনের শোক প্রকাশ

dailyekusheynews.com |
dailyekusheynews
dailyekusheynews