
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ ঘূর্নিঝড় রিমেলের জন্য তৃতীয় ধাপের স্থগিত হ ওয়া ২২টি উপজেলার মধ্যে ভোলায় দুইটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ জুন) সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোলার তজুমদ্দিন ও লালমোহনে এ ভোট অনুষ্ঠিত হয়।
ভোটে তজুমদ্দিন উপজেলায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ফজলুল হক দেওয়ান ২৪২৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন চশমা প্রতীকের আমিনুল ইসলাম। তিনি পান ২৫৮৩৯ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রার্থী ফাতেমা বেগম ২৪৯৪২ ভোট পেয়ে নির্বাচিত হন।
অপর দিকে লালমোহন উপজেলায় দোয়াত কলম প্রতীকের মো. আক্তারুজ্জামান ২৫৩৩৯ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন তালা প্রতীকের জাকির হোসেন। তিনি পেয়েছেন ৪৭৪৬৬ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাস প্রতীকের মাছুমা বেগম ৪৭৬৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)