
১ম ও ২য় শ্রেনীর সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য দেশের সকল শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে দীর্ঘদিন যাবৎ। গতকাল কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ছাএলীগের অতর্কিত হামলায় ঢাবিতে আহত হন প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সারারাত ভর দু-পক্ষের মাঝে থ সংঘর্ষ চলে আহত হয় বহু শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় এরকম নৃশংস হামলাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে এবং কোটা সংস্কারের দাবী জানিয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিকাল সাড়ে তিনটায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
১৬ জুলাই মঙ্গলবার বিকালে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিকাল ৩ টা থেকে বশেমুরবিপ্রবির আবাসিক অনাবাসিক শিক্ষার্থীরা একএিত হয়ে হাজার হাজার শিক্ষার্থী বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের যোগদান করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এসময় শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো ক্যাম্পাস। পুরো ক্যাম্পাসে ঘুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাসের মেইন গেটের সামনে অবস্থান নিয়ে ঢাকা, জাহাঙ্গীরনগরসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার বিচার, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের একদফা দাবি জানান।
নিজেদের আত্মরক্ষার জন্য বৈষম্য বিরোধী কোটা আন্দোলনরত প্রায় সকল শিক্ষার্থীদের হাতে লাঠি দেখা যায় তবে কোন রকম সহিংসতা বা প্রতিপক্ষ ছাড়ায় শান্তিপূর্ন্যভাবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সন্ধা ৬ টায় শেষ হয়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)