
কক্সবাজার জেলা উখিয়া উপজেলার আওতাধীন ২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদে সদ্য বিদায়ী চেয়ারম্যান জনাব খাইরুল আলম চৌধুরী'কে বিদায়ী সংবর্ধনা সেসাথে বরণ করে নিল নতুন চেয়ারম্যান নুরুল হুদাকে।
এইসময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী চেয়ারম্যান জনাব খাইরুল আলম চৌধুরী, নতুন চেয়ারম্যান নুরুল হুদা, সাবেক বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা আবুল মনজুর চৌধুরী, উখিয়া উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সহ রত্নাপালং ইউনিয়নের সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বৌদ্ধ ভিক্ষু এবং মসজিদের ধর্মীয় গুরু সেসাথে উপস্থিত ছিলেন রত্নাপালং ইউনিয়নের মান্যগণ্য ব্যক্তি।
এইসময় বক্তব্য রাখেন সদ্য বিদায়ী চেয়ারম্যান জনাব খাইরুল আলম চৌধুরী ও নতুন চেয়ারম্যান নুরুল হুদা।
এইসময় বিদায়ী চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী তুলে ধরেন গত ৫ বছরের পথচলার নানান কথা, তিনি নতুন চেয়ারম্যানকে অনুরোধ করেছেন যাতে তার সর্ব্বোচ্চ দিয়ে জনগণকে সেবা করেন।
জনাব খাইরুল আলম চৌধুরী বলেন তিনি সফলভাবে গত ৫ বছর রত্নাপালং ইউনিয়ন পরিষদ পরিচালনা করার জন্য তাকে বিশেষ ভাবে সহযোগিতা করেছেন সাবেক সংসদ সদস্য জনাব আবদুর রহমান বদি ( এমপি ) তিনি আরও বলেন পরিষদে তিনি যেইরকম নায্য বিচার করেছেন ঠিক তেমন ভাবে নতুন চেয়ারম্যানও করবে বলে আশা করেছেন। সবশেষে খাইরুল আলম চৌধুরী বলেন তিনি বর্তমানে চেয়ারম্যান হিসেবে না থাকলেও তিনি সবসময় জনগণের পাশে আছেন এবং থাকবে জনগণের যেই কোন বিপদে - আপদে তাকে দরকার হলে অবশ্য তার কাছে যাওয়ার জন্য অনুরোধ করেছেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)