
সরকার পদত্যাগ করার পর পুলিশ কর্মবিরতি দেওয়ার কারনে দেশে শুরু হয়েছিল অরাজকতা, লুটপাট, সরকারি স্থাপনা ভাঙা, সংখ্যা লঘুদের উপর নির্যাতন তখন এই সকল অনৈতিক কর্মকাণ্ডে রুখে দাড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-ছাত্রীবৃন্দ।
এরই ধারাবাহিকতায় ভোলার তজুমদ্দিন উপজেলায় যেন কোন অরাজকতার সৃষ্টি না হয় এবং সংখ্যালঘুদের উপর কোন নির্যাতন যেন না হয় সেজন্য মাঠে শক্ত অবস্থানে ছিল ছাত্র-ছাত্রীরা। তাদের সহযোগিতা করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া ও মন্দিরে মন্দিরে পাহাড়া দেওয়া,মাইকিং করে সকল কে সাবধানতা অবলম্বন করা ইত্যাদি কাজ করেছেন তারা। মন্দিরে মন্দিরে টহল দিয়েছেন ছাত্রদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)