
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিগত সরকারের শাসন আমলে গুম ও খুনের বিচারের দাবীতে পটুয়াখালী দুমকিতে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকাল ০৫:১৫ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দুমকি উপজেলা শাখার সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফের নের্তৃত্ত্বে লেবুখালির পাগলা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এবং বিকেল ০৫:২০ মিনিটের সময় আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের নেতৃত্ত্বে দুমকি নতুন বাজারে পৃথক দুটি মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, শামিম হাওলাদার, জাকির আলম,জসিম উদ্দিন, হাবিবুর রহমান, সাইদুর রহমান, সহিদুল ইসলাম, সাখাওয়াত হোসেন প্রমূখ।
বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তারা বলেন, অবিলম্বে শেখ হাসিনার নির্দেশে যে গুম ও খুন হয়েছে সে সমস্ত হত্যাকান্ডের বিচার করতে হবে। এই খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার সর্বোচ্চ সাজা দিতে হবে। বক্তারা আরো বলেন, দেশে যে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করলে শক্ত হাতে প্রতিহত করা হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা নিরলস পরিশ্রম করছেন। সকল ষড়যন্ত্র ও অপশক্তি রুখতে বিগত দিনের ন্যায় রাজপথে তারা সক্রিয় থাকবেন।
এসময় উপজেলা বিএনপি, যুবদলসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)