
১৭ আগস্ট রোজ সোমবার দুপুর ১ টায় এক্তারপুর বাজারে সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় শোক সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি সাবেক (এমপি) চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সভাপতি কুষ্টিয়া জেলা বিএনপি।
উক্ত অনুষ্ঠানে খোকসা কুমারখালী ৭৮ কুষ্টিয়া ৪ আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি বলেন ১৬টি বছর বিএনপির সকল নেতাকর্মীর উপর আওয়ামীলীগ অত্যাচার চালিয়েছেন
এবং বিভিন্ন মিথ্যা হয়রানি মামলা দিয়ে নেতাকর্মীদের হেনস্তা করেছে। তারপরও সৃষ্টিকর্তা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। সৃষ্টিকর্তা একজন আছে এজন্য বেশি বাড়তে নেই বেশি বাড়লে ঝড়ে ভেঙে যায়। কোথায় এখন শেখ হাসিনা পতন হয়েছে পালিয়ে গিয়েছে স্বৈরাচার খুনি হাসিনা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আহবায়ক খোকসা উপজেলা বিএনপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী।
আরো উপস্থিত ছিলেন সাবেক শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান। ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাঃ আব্দুল আজিজ। সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি'র সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)