মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের
অবহেলিত মানুষের প্রাণের দাবি বাস্তবায়ন করে দিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
নিংগইন বাসস্ট্যান্ড হতে নিংগইন নতুন পাড়া বাঁধ পর্যন্ত সাবমারসিবল (ডুবন্ত) রাস্তার কাজ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি ২০২২) উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে রাস্তাটি পরিদর্শনে যান জুনাইদ আহমেদ পলক এমপি।
এসময় তিনি আরও বলেন, রাস্তাটি বাস্তবায়নের ফলে অবহেলিত ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের শিক্ষার্থী এবং এলাকার জনসাধারণের চলাচলের ব্যাপক সুবিধা হয়েছে।
রাস্তাটি বাস্তবায়ন হওয়ায় এলাকাবাসী অনেক খুশি।
তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)