
চাঁদা দাবি'র অভিযোগে অভিযুক্ত করে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দুমকি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ শাহাদাত হোসেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৯টায় প্রেসক্লাব দুমকিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈয়দ শাহাদাত হোসেন বলেন, গত ২৭ ডিসেম্বর বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত'' নববর্ষ উপলক্ষ্যে দুমকিতে বিএনপি'র নামে চাদা দাবি' শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। চাঁদা দাবির অভিযোগে পত্রিকায় যাঁদের নাম এসেছে তার মধ্যে শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন মৃর্ধা দীর্ঘ ২৫ বছর যাবত জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত কর্মি।
বহুবার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের হামলার শিকার হয়েছে। দুমকি উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন টিটু খান, বহু মামলার আসামী, কারানির্যাতিত নেতা। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ শাহাদাত হোসেন আওয়ামী ফ্যাসিবাদের রাজপথের আতংক, রাস্ট্রদ্রোহী মামলা সহ কয়েকটি মামলার আসামী। ছাত্রলীগের হাতে কয়েকবার হামলার শিকারও হয়েছেন।
লিখিত বক্তব্যে আরও বলেন আয়োজনকারী কিম্বা দাওয়াতকারী কারো নাম নেই এমন একটি চিঠির সন্ধান আমরা পেয়েছি, কে বা কাহারা এই চিঠি ছাপিয়েছে তা আমাদের জ্ঞাত নহে। আমি ও পত্রিকায় যাদের নাম এসেছে আমরা কেহ এমন কোন চাঁদা কাহারো নিকট দাবী করি নাই। জেলা বিএনপি তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবীও করেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের আহবায়ক কমিটির সদস্য, বিএফডিসি জাতীয়তাবাদী এ্যামপ্লেয়েজ এর সাধারন সম্পাদক, দুমকি উপজেলা বিএনপির সদস্য জিএম শাহজাদা, দুমকি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম মৃধা, সাবেক উপজেলা বিএনপির সদস্য মেহেদী হাসান পলাশ প্রমুখ।
এ বিষয় উপজেলা বিএনপি'র সভাপতি খলিলুর রহমান বলেন সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে দুমকি উপজেলা বিএনপি প্রাথমিক তদন্ত করে জেলা বিএনপির নিকট দিয়েছি। তারা বিধি মোতাবেক ব্যবস্থা নিবেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)