
নরসিংদীর রায়পুরার বিআরডিবির নির্বাচন উপলক্ষে সভাপতি পদে ৩জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রবিবার উপজেলা বিআরডিবির কার্যালয়ে নির্বাচন কমিশনার উপজেলা সমবায় কর্মকর্তা রৌশনারা বেগমের কাছে সভাপতি পদে ৩জন মনোনয়নপত্র দাখিল করেন, যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, বাছেদ মিয়া,সবুজ মিয়া।
এছাড়াও সহ-সভাপতি পদে ২জন ও সদস্য পদে ৫ জন প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খালিদ হোসেন নাহিদ মোল্লা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আক্তার হোসেন,বিএনপির নেতা হুমায়ূন কবিরসহ আরো অনেকে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)