
লালমনিরহাটে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত। কর্মশালায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সকলের কাছে তাদের বিভিন্ন কার্যক্রম ও মিশন তুলে ধরেন।
মঙ্গলবার সকালে লালমনিরহাট জেলা প্রসাশক কনফারেন্স রুমে এই কর্মশালায়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রসাশক এইচ এম রকিব হায়দার। এসময় তিনি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কার্যক্রমের প্রদর্শনী শেষে বলেন, গ্রামীন দরিদ্র জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আমরা সার্বিক সহোযোগিতা করবো। তিনি আরো বলেন, উদ্যোক্তাদের সকল সুবিধা দিয়ে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার তরিকুল ইসলাম।
এ সময় এসডিএফ-এর চলমান বিভিন্ন প্রকল্প, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জীবিকায়ন কর্মসূচি এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা কর্মকর্তাগণ।
লালমনিরহাট জেলায় পিছিয়ে পড়া তিনটি উপজেলার ১৯ টি ইউনিয়নের ১৫০টি গ্রামে ২৫'৫০০ জন সরাসরি উপকার ভোগীকে এ প্রকল্পের আওতায় এনে সুবিধা প্রদান করা হবে যার মধ্যে ৯০% নারী।
কর্মশালায় সভাপতিত্ব করেন, এসডিএফ এর আঞ্চলিক পরিচালক মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারকে সহোযোগিতা প্রদান ও সুবিধাবঞ্চিত দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন ও জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)