
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাট- বাজারসহ ৭টি হাট-বাজারের এক বছরের জন্য ইজারা প্রদান করা হয়েছে। ইজারা প্রদান করেছেন, হাট-বাজার দরপত্র মূল্যায়ন কমিটি।
৪ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৭টি হাট-বাজারের দরপত্র যাচাই বাছাই শেষে সবোর্চ্চ দরদাতাদের নির্বাচন করেন হাট-বাজার দরপত্র মূল্যায়ন কমিটি। এক বছরের জন্য ইজারা প্রদান করা হয়েছে উপজেলার রানীগঞ্জ হাট-বাজারের সবোর্চ্চ দরদাতা মোঃ হাফিজুর রহমানকে। ৭কোটি ১১ লক্ষ টাকায় (ভ্যাট ও আয়কর ব্যতিত) ইজারা দেওয়া হয়। দ্বিতীয় দরদাতা হিসেবে ছিলেন রুহুল আমিন। তার দাখিলকৃত দর পত্র ছিল ৬ কোটি ৫২ লক্ষ টাকা।
অপর ৬টি দরদাতাদের মধ্য থেকে যাচাই বাছাই মূল্যায়ন কমিটি সবোর্চ্চ দরদাতা হিসেবে হরিপাড়া হাট-বাজারে মোঃ আব্দুল আমিন, বলাহার হাট-বাজারে মোঃ ওবাইদুল হক, গোপালপুর হাট-বাজারে মোঃ জুয়েল সরকার, চাঁদপাড়া হাট- বাজারে মোঃ আব্দুল হান্নান, ডুগডুগী হাট-বাজারে মোঃ মোফাজ্জল হোসেন প্রধানকে ও বলগাড়ী হাট-বাজারে মোঃ সামছুল আলমকে নির্বাচিত করেন।
এর আগে বিজ্ঞপ্তি প্রকাশের পর ৭টি হাট- বাজারের জন্য নিদিষ্ট সময়ের মধ্যে দরপত্র দাখিল করেন দরদাতারা। এর মধ্যে রানীগঞ্জ হাট-বাজারের ২৮ জন দরপত্র ক্রয় করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে ৩জন দরপত্র দাখিল করেন।
এছাড়াও যাচাই বাছাই মূল্যায়ন কমিটি সবোর্চ্চ দরদাতা হিসেবে হরিপাড়া হাট-বাজারে মোঃ আব্দুল আমিন, বলাহার হাট-বাজারে মোঃ ওবাইদুল হক, গোপালপুর হাট-বাজারে মোঃ জুয়েল সরকার, চাঁদপাড়া হাট- বাজারে মোঃ আব্দুল হান্নান, ডুগডুগী হাট-বাজারে মোঃ মোফাজ্জল হোসেন প্রধানকে ও বলগাড়ী হাট-বাজারে মোঃ সামছুল আলমকে নির্বাচিত করা হয়।
দরপত্র যাচাই বাছাই মূল্যায়ন কমিটিতে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম মনিরুল ইসলাম, হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লা, ঘোড়াঘাট থানা ওসি মোঃ নাজমুল হক, ওসি তদন্ত শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাত হোসেন, সেনাবহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলহামদু ও তার দলসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)