
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ মিনি ফুটবল টুর্নামেন্ট পূর্বধলা উপজেলা গোহালাকান্দা ইউনিয়নের আয়োজনে গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ সংলগ্ন অদ্য মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী ২০২৫ বিকাল ০৫:০০ ঘটিকার সময় বালুর মাঠে অনুষ্ঠিত হয়।
মোট ১৬টি দল খেলায় অংশ গ্রহণ শেষে দুটি দল ফাইনাল খেলায় পৌঁছে। উক্ত দুটি দলের মধ্যে কান্দুলিয়া স্পোটিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে ম্যান অবদা চ্যাম্পিয়ন হয় শ্যামগঞ্জ ফ্রেন্ড্রস ক্লাব,আর রানার্স আপ হয় কান্দুলিয়া স্পোর্টিং ক্লাব।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেজওয়ানা কবির উপজেলা নির্বাহি অফিসার পূর্বধলা নেত্রকোনা।
খেলায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গোহালাকান্দা ইউনিয়নের সাবেক বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ফকির মোঃ ছায়েদ আল মামুন শহীদ যুগ্ম-আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক পূর্বধলা উপজেলা বিএনপি।
খেলায় সভাপতিত্ব করেন মোঃ আনোয়ার হোসেন ফজল চেয়ারম্যান ১১নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ পূর্বধলা। তিনি বলেন, খেলায় শক্তি, খেলায় বল। তরুণ সমাজ খেলা ধুলা করলে সামাজিক অপরাধ মূলক কাজে জড়িত হবে না।
বিশেষ অতিথি হিসাবে উপস্থত ছিলেন মোঃ মনোয়ার হোসেন সোহেল সাবেক প্রকাশনা সম্পাদক পূর্বধলা উপজেলা বিএনপি, মোঃ আল ইমরান সিনিয়র যুগ্ম আহ্বায়ক গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সহসভাপতি গৌরীপুর উপজেলা ছাত্রদল, মোঃ পলাশ তালুকদার যুগ্ম-আহ্বায়ক পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ সালমান রহমান পল্লব আহ্বায়ক পূর্বধলা উপজেলা ছাত্রদল, ৩নং ওয়ার্ডে মেম্বার মোঃ খোরশেদ আলম, ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃকামাল উদ্দীন তালুকদার, গোহালাকান্দা ইউপি মোঃ আমিনুল হক ১১নং গোহালাকান্দা ইউপি প্রশাসক।
উক্ত খেলা পরিচালনায় ছিলেন হাসিন ইসরাক, মোঃ আরিফুজ্জামান সহকারী শিক্ষক জালশুকা কুমুদগঞ্জ উচ্ছ বিদ্যালয়।
আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন ১১নং গোহালাকান্দা পরিষদের আনসার সদস্যবৃন্দ।
চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ ও সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মিনি ফুটবল টুর্নামেন্ট খেলার সমাপ্তি হয়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)