
১৯৫৭ইং সালে প্রতিষ্ঠিত রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়ায় অবস্থিত বেথুলিয়া বারলাহরিয়া সিদ্দিকীয়া কামিল ঐতিহ্যবাহী মাদ্রাসার গভনিংবোর্ড নির্বাচন- ২০২৫ (দাখিল ও এবতেদায়ী) এবং (ফাজিল ও আলীম) শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গনে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ৫ জন অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দীতা করেন তারা হলেন (১) মো: আলাউদ্দীন, (২) আব্দুস সোবহান মোল্লা, (৩) আব্দুর রহমান জোয়াদ্দার, (৪) মো: কাশেম মন্ডল, (৫) মো: আলম শেখ।
নির্বাচনে ৫ জন অভিভাবক সদস্য প্রার্থীর মধ্যে মাদ্রাসার সাধারণ অভিভাবকদের সরাসরি ভোটের মাধ্যমে (দাখিল ও এবতেদায়ী শাখা) হতে মো: আলাউদ্দীন ১১৭ ভোট ও (ফাজিল ও আলীম) শাখা হতে মো: আলম শেখ ১৩৬ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হন।
বেথুলিয়া বারলাহরিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ খোন্দকার আব্দুল মান্নান বলেন, সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত মাদ্রাসায় ভোটগ্রহন চলে। মাদ্রাসার মোট ১ হাজার ১শত ২৫জন সাধারণ অভিভাবক ভোটার ব্যালটের মাধ্যমে তাদের গোপন ভোট প্রদান করেন।
এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মধুসুদন সাহা বলেন, গভনিং বোডের নির্বাচনে কোন রকম বিশৃংখলা ছাড়াই খুব শান্তিপূর্ণ ভাবেই মাদ্রাসার সাধারণ অভিভাবকরা তাদের ভোটাধিকার প্রদানের মাধ্যমে পছন্দের প্রাথীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তবে গভনিং বোর্ডের এ গুরুত্বপূর্ণ নির্বাচনে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা, স্থানীয় বাসিন্দাদের সহযোগীতায় একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পেরে আমি অনেক খুশি।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)