
দেশে বেড়েই চলছে সড়ক দূর্ঘটনা।আর তাতে প্রান হাড়চ্ছেন হাজার হাজার মানুষ ও। ভোলা,বোরহানউদ্দিন মনিরাম বাজার বটতলা এলাকায় রবিবার সকাল ৮ঃ৩০ ঘটিকায় ভোলা-চরফ্যাশন সড়কে ভোলা-গামি বাস মালিক সমিতির অধীনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছে ধাক্কা দেয়।এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়।বাসে থাকা চালক-হেলপার সহ ১১ জন আহত হয়।এর মধ্যে ৩ জনের অবস্থা সংকটাপন্ন।
আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনা স্থলে থাকা মানুষের সূত্রে জানা যায় চালকের অসাবধানতার কারনে এই দূর্ঘটনা।
কিন্তু অন্য বাসের চালকরা দুষছেন রাস্তার কাজকে।খন্ড খন্ড করে রাস্তার এক পাশের কাজ চলায় অন্য পাশ সরু হয়ে যাওয়ার এই দূর্ঘটনা ঘটার কারন বলছেন চালকরা।
দূর্ঘটনার বাসের কারনে রাস্তায় লম্বা যানজটের সৃষ্টি হয়।ফায়ার সার্ভিস ও স্থানীয় মানুষ মিলে বাসটি উদ্ধার করে রাস্তার পাশে রাখলে ঘন্টা খানেক পর যান চলাচল স্বাভাবিক হয়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)