
ঈদুল ফিতর উপলক্ষে আটদিন বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ থাকার পর গতকাল রোববার সকাল থেকে শুরু হয়েছে বন্দরের কার্যক্রম।
বিষয়টি দৈনিক একুশে নিউজকে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন। তিনি বলেন, গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষে মোট আটদিন ব্যবসায়িক সব কার্যক্রম বন্ধ রাখা হয়। আজ রোববার সকাল থেকে বন্দরের সকল কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের সাব ইন্সপেক্টর ফিরোজ কবীর জানান, ঈদের টানা আটদিন ছুটিতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)