
ভোলার লালমোহনে আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের ছাদ থেকে ক্রিকেট বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত শিক্ষার্থী মো. জিসানের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে জিসানের বিদ্যালয় হাসিনা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তারের হাতে চিকিৎসার জন্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ এর পক্ষ থেকে অনুদানের পঁচিশ হাজার টাকা তুলে দেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সদস্য আজাদুর রহমান হাওলাদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিরব হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক রেজাউর রহমান শাহিন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. শাহে আলম, আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. মফিজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের ছাদ থেকে ক্রিকেট বল আনতে গিয়ে মেইন লাইনের তারের সাথে স্পর্শ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় হাসিনা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. জিসান। পরবর্তীতে তার সহপাঠীদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতাল নিয়ে যান। তার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যাওয়ায় উন্নতর চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। সে এখনো ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)