ইরানের হামলায় ১৩ ইসরায়েলি নিহত

0
34

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুপ্রান্তরে গত দুই দিন ধরে চলা ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতে অন্তত ১৩ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন অন্তত ৩৮৫ জন। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে চলমান সংঘর্ষে কমপক্ষে ১৩ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

ইসরায়েলি সরকার জানায়, ইরানের রাতারাতি হামলায় ১০ জন নিহত এবং কমপক্ষে ৩৮৫ জন আহত হয়েছেন। যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

ইসরায়েলি সরকার আরও জানায়, এক রাতে ইরান থেকে ২০০ টিরও বেশি মিসাইল ছোড়া হয়েছে। ইসরায়েলের ২২টি স্থানকে লক্ষ্য করে মিসাইলগুলো ছোড়া হয়। ইরানের হামলায় আগের রাতে হামলায় তিনজন নিহত হয়েছে বলেও জানিয়েছে দখলদার নেতানিয়াহু সরকার।


ইরানের হামলায় ১৩ ইসরায়েলি নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here