
স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে ৫০টি জাতীয় পতাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সুর্বণজয়ন্তী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালকিনি উপজেলা চত্বর থেকে ট্রাকযোগে বীর মুক্তিযোদ্ধারা স্লোগান দিয়ে উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন।
র্যালিতে স্থানীয়দের মাঝে বীর মুক্তিযোদ্ধারা বিভিন্ন স্লোগান ও ফেস্টুনের মাধ্যমে মহান স্বাধীনতার ৫০ বছরের সাফল্য ও অর্জন তুলে ধরেন। র্যালিতে অংশগ্রহণ করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপংকর তঞ্চঙ্গ্যা, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল জলিল আকন, সাবেক ডেপুটি কমান্ডার মালেক হাওলাদারসহ অন্যান্যরা।
র্যালি শেষে মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল জলিল আকন বলেন, এ দেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা অপরিসীম। তিনি না থাকলে এদেশ স্বাধীন হতো না। আজ মুক্তিযোদ্ধারা তার স্মৃতিকে ধারণ করেই বেঁচে আছেন। তাই তাকে স্মরণ করে ও সম্মান জানিয়ে আজ আমরা এই র্যালিতে পতাকা নিয়ে অংশগ্রহণ করেছি।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)