বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান

অনলাইন ডেস্ক

ওমান উপসাগরের উপকূল থেকে তেলবাহী একটি ট্যাঙ্কার আটক করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ১৮ জন নাবিক রয়েছেন।

শুক্রবার দিনগত রাতে এই আটকের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

হরমুজগানের একজন কর্মকর্তার বরাত দিয়ে ফার্স সংবাদ সংস্থা জানায়, ওমান সাগরের উপকূল থেকে ৬০ লাখ লিটার ডিজেল বহনকারী একটি তেলের ট্যাঙ্কার আটক করা হয়েছে। ট্যাঙ্কারটি অবৈধভাবে জ্বালানি পাচার করছিল বলে দাবি ইরানের।

প্রতিবেদনে আরও বলা হয়, আটকের আগে জাহাজটি ইচ্ছাকৃতভাবে তার সমস্ত নেভিগেশন সিস্টেম বন্ধ করে রেখেছিল।

ইরানি বাহিনী নিয়মিতভাবে উপসাগরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে জাহাজ আটকানোর ঘোষণা দিয়ে থাকে।

ইরানে খুচরা জ্বালানির দাম বিশ্বের সবচেয়ে কমগুলোর একটি হওয়ায় তা অন্য দেশে চোরাচালান করা বিশেষভাবে লাভজনক।


বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles