
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মিরাজুল ইসলাম (৪৬) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ মিরাজুল ইসলাম (৪৬) নড়াইল লোহাগড়া থানাধীন হেচলাগাতি গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে।
গত ২২ ডিসেম্বর ২০২৫ রাত ২০:২০ ঘটিকার দিকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন লাহুড়িয়া ইউনিয়নের কালিগঞ্জ হতে সপ্তহাজারী গামী রাজাপুর সুইচ গেট ব্রিজের উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ টিটুআলী, এসআই (নিঃ) অমিত বিশ্বাস ও এএসআই (নিঃ) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মিরাজুল ইসলাম (৪৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)