
ভোলা সদরে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছে বলে জানা গেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ক্লোজার বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ছাত্রদল নেতার নাম সিফাত হাওলাদার (২১)। তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন।
এ ছাড়াও তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্লোজার বাজার এলাকার বাসিন্দা আলাউদ্দিন হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদরের ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিয়া উদ্দিন।
বিস্তারিত আসছে...
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)