
সোনাগাজীর সোনাপুর কোম্পানি বাজার নুরীয়া ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার পহেলা জানুয়ারি সকালে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা আবদুল কাদের এর সভাপতিত্বে সিনিয়র সহকারি শিক্ষক ফজলুর রহমান তুহিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক দাউদুল ইসলাম খাঁন, মাদ্রাসার সুপার দোস্ত মোহাম্মদ খাঁন, মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা গেদুমিয়া ভূূঞা, কমিটির সদস্য জিয়া উদ্দিন রানা, ফারুক ভূঞা, জসিম উদ্দিন, মাঈন উদ্দিন রিপন, কাবিল ভূঞা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ইব্রাহিম, নজরুল ইসলাম, স্থানীয় মোঃ কাউছার আলম, শিক্ষক সিরাজুল ইসলাম, আবদুল্যাহ আল সায়েম
অনুষ্ঠান শেষে সকল শ্রেণীর ফল প্রকাশ, মেধাবী ছাত্র ছাত্রীদের পুরষ্কার প্রদান ও নতুন বই বিতরণ করা হয়েছে।
এসময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, স্থানীয় এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)