
কিশোরগঞ্জ জেলার জাতীয়তাবাদী আইনজীবী সমিতির পাঁচবারের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনকে মালদ্বীপে আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন,অষ্টগ্রাম উপজেলার জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম মালদ্বীপ শাখা।
এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান।
স্থানীয় সময় রবিবার (১৮, জানুয়ারি) রাতে রাজধানী মালের কামানা মালান অডিটোরিয়ামে অষ্টগ্রাম উপজেলার জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম মালদ্বীপ শাখার সভাপতি নুর হোসাইন পারভেজের সভাপতিত্বে মালদ্বীপ বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আলতাফ হোসেন,এমরান হোসেন তালুকদার,মো. ফারুক, মোক্তার হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল আলম,জাকির হোসেন,জামাল খান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন এবং মালদ্বীপ বিএনপি ও অষ্টগ্রাম উপজেলার জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক কৌশল, দলীয় ঐক্য এবং ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।এসময় প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ ও পোস্টাল বেলটে ভোটদান প্রক্রিয়া সম্পর্কেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উভয়ের মধ্যে মতবিনিময় হয়।
সংক্ষিপ্ত আলোচনা শেষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনকে সন্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান উপস্থিত নেতাকর্মীরা।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)