ইসলাম ধর্মের অনুশাসন আমাদের জন্য সবসময়ই শিরোধার্য – মেজর হাফিজ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, ভোলা-৩ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, ইসলাম ধর্মের অনুশাসন এবং হাদিস কোরআনের নির্দেশ আমাদের জন্য শিরোধার্য। জামায়াতের কাছ থেকে আমাদের ইসলাম শিখতে হবে না। আমরা জন্মগতভাবেই মুসলমান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকালে লালমোহন উপজেলার দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চরভূতা ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নামাজ বেহেশতের চাবি। ইসলামের ৫টি স্তম্ভের উপর আনুগত্য স্বীকার করবেন, ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবেন। ভোট দিয়ে জান্নাতে যাওয়ার কোন সুযোগ নেই আমাদের ধর্মে। এটা হলো মিথ্যা, প্রতারণামূলক প্রচারণা।

চরভূতা ইউনিয়ন বিএনপির সভাপতি কালাম সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ এর কন্যা শ্যামামা শাহরিন হাফিজ টিয়া, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।


ইসলাম ধর্মের অনুশাসন আমাদের জন্য সবসময়ই শিরোধার্য – মেজর হাফিজ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles