
অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) নয়াপল্টনে অনুষ্ঠিতব্য বিএনপির নির্বাচনী সমাবেশ বাতিল করা হয়েছে।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় রিজভী বলেন, ৮ ফেব্রুয়ারি ঢাকায় পূর্বনির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী বক্তব্য দিতে পারেন।





