
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম ১ লাখ ৫৪ হাজার ৫৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহেল কাফি পেয়েছেন ৯২ হাজার ৭৮১ ভোট।
টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯৪ হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৫১৬ ভোট।
টাঙ্গাইল-৫ (সদর) আসন বিএনপির প্রার্থী সুলতান সালাহউদ্দিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৯ হাজার ৯৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৭৮ হাজার ৫১৫ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৮ হাজার ৭২৮ ভোট।
টাঙ্গাইল-৬ আসনে বিএনপির প্রার্থী মো. রবিউল আওয়াল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৯ হাজার ২০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এ. কে. এম আব্দুল হামিদ প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৯০৪ ভোট।
টাঙ্গাইল-৭ আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৩১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ এবনে আবুল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭০ হাজার ৫১ ভোট।
টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে বিএনপির প্রার্থী আহমেদ আযম খান ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৫ হাজার ১৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৩৭৩ ভোট।
এছাড়া, টাঙ্গাইল-৩ আসনে স্বতন্ত্রপ্রার্থী এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির প্রার্থী এগিয়ে আছেন।
টাঙ্গাইল-৩ আসনের (ঘাটাইল) ১২২টি কেন্দ্রের মধ্যে ১০০টির ফলাফল পাওয়া গেছে। এতে স্বতন্ত্রপ্রার্থী মো. লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে ৯০ হাজার ৭৫৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৮ হাজার ৯৯ ভোট।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের ১১৪টি কেন্দ্রের মধ্যে ৯৮টির ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিন ধানের শীষ প্রতীকে ৯১ হাজার ৫৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রাথী আবদুল লাতিফ সিদ্দিকী পেয়েছেন ৫৩ হাজার ৫৭৪ ভোট।





