নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন বিপুল ভোটে বিজয়ী

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার সাঁথিয়া আসনে প্রায় ২৪ হাজার ৮০৪ ভোটের ব্যবধানে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না উপজেলা চত্বরে এ ফলাফল ঘোষণা করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ১ লাখ ২৮ হাজার ৪৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৬৩ ভোট।

এ ছাড়া এ আসনে ইসলামী আন্দোলনের আব্দুল গণি ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭২৩। মোট ৯৪টি কেন্দ্রে ভোট দেন ৭০ দশমিক ৬৩ শতাংশ ভোটার।


নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন বিপুল ভোটে বিজয়ী

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles