ইছাখালীতে লাঠির আঘাত ও ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, অভিযুক্ত গ্রেপ্তার

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ০১নং ওয়ার্ড পশ্চিম ইছাখালী এলাকায় কথা-কাটাকাটির জেরে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কামাল (২৯) স্থানীয় মুক্তারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, একই এলাকার সাহেদ মেস্ত্রীর ছেলে সুলতানের সঙ্গে কামালের তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় সুলতান প্রথমে লাঠি দিয়ে কামালকে আঘাত করেন এবং পরে ছুরিকাঘাত করেন। এতে কামাল গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ঈদগাঁও মেডিকেল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতানকে গ্রেপ্তার করে। অভিযানে ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে থানার চৌকস অফিসার আশরাফ জিকো সহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


ইছাখালীতে লাঠির আঘাত ও ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, অভিযুক্ত গ্রেপ্তার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles