টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশের আদেশ

অনলাইন ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের আবেদনে বলা হয়, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে একটি ফ্ল্যাটের দখল গ্রহণ করেন। রেজিস্ট্রি দলিলের মাধ্যমে গুলশান-২ এলাকার রোড নম্বর ৭১–এর বাড়ি নম্বর ৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১এ ও ১১বি (নতুন) ঠিকানার ফ্ল্যাট নং বি/২০১ তিনি নিজের দখলে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তদন্তে আরও উঠে আসে, ইস্টার্ন হাউজিং লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অনিয়ম থাকায় সংশ্লিষ্ট সম্পত্তি হস্তান্তরযোগ্য ছিল না—এ তথ্য জানা সত্ত্বেও টিউলিপ সিদ্দিক তাঁর খালা শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকার সময় রাজনৈতিক প্রভাব ব্যবহার করেন। পাশাপাশি রাজউকের আইন উপদেষ্টা হিসেবে নিজের অবস্থান কাজে লাগিয়ে সংস্থাটির আইন কর্মকর্তাকে প্রভাবিত করে ইস্টার্ন হাউজিংকে আমমোক্তার অনুমোদন ও ফ্ল্যাট বিক্রির ছাড়পত্র পাইয়ে দেন বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে বলা হয়, এসব অনিয়মের মাধ্যমে অবৈধ সুবিধা দেওয়া-নেওয়ার অংশ হিসেবে অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত হয়ে তিনি বিনামূল্যে ফ্ল্যাটটি গ্রহণ করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দুদক আরও জানায়, মামলা দায়েরের আগেই টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দেশত্যাগ করেছেন এবং তদন্ত সংশ্লিষ্ট প্রমাণ ও আলামত নষ্ট করার চেষ্টা করছেন বলে আশঙ্কা রয়েছে। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করায় তাঁকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোল–এর মাধ্যমে রেড নোটিশ জারি করা জরুরি হয়ে পড়েছে।


টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশের আদেশ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles